1. admin@naragatirsangbad.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে চাকরির প্রলোভনে ১৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আদালতে মামলা  নড়াগাতীতে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২ নড়াগাতীতে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ইশরাক হোসেনকে আরও যোগ্য পদে মূল্যায়ন করুক বিএনপি সরকারি সেবা সহজ, দ্রুত ও জনবান্ধব করতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে যোগানিয়া বাজারে নিরাপত্তা জোরদারে ব্যবসায়ীদের সঙ্গে ওসির মতবিনিময় গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭ গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক দুর্গাপূজায় দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু, চলছে রাস্তা সংস্কার স্বামী-শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা, স্বামীর সংসারে ফিরলেন গৃহবধূ

নড়াগাতীতে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা

নড়াইলের নড়াগাতীতে ২৫০ গ্রাম গাঁজাসহ এনামুল শেখ (২৬) ও মো. রাফিন রহমান ওরফে জুই (২৭) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নড়াগাতী থানা পুলিশ।

গত ২৭ অক্টোবর নড়াইলের নড়াগাতী থানার ৯ নম্বর বাঐসোনা ইউনিয়নের শরীফপুর এলাকায় বাদল রায়ের বাড়ির সামনের কাঁচা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এনামুল শেখ কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের মৃত বাবু শেখের ছেলে। অপর গ্রেপ্তার মো. রাফিন রহমান ওরফে জুই বাঐসোনা ইউনিয়নের খলিশাখালী গ্রামের মিরান মোল্লার ছেলে। তাঁরা দুজনই নড়াগাতী থানার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলীর তত্ত্বাবধানে এসআই এফ এম তারেক ও এএসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদারের নির্দেশনায় জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park