1. admin@naragatirsangbad.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে কালিয়ায় কৃষক প্রশিক্ষণ যোগানিয়া বাজার কমিটি নির্বাচন ঘিরে সরগরম বাজার, সভাপতি পদে লড়ছেন ব্যবসায়ী জিয়াউর রহমান বাবুল জয়নগরে নির্বাচনী মাঠে সরব কাজী আনিচুর রহমান নান্নু, গণসংযোগে ব্যস্ত সময় পার গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে দুই হাজার পুলিশ; পাঁচ থানায় গ্রেপ্তার খুলনা জামায়াতে নেতৃত্বের নতুন অধ্যায়, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান সুন্দরবনে হরিণ শিকার: কয়রায় মাংস, ৮ পা, ২ মাথা ও ২ চামড়া জব্দ তেরখাদায় ১৮ নভেম্বরের কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রস্তুতি সভা ঋণ পরিশোধের পরও বকেয়া দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ কালিয়া বিআরডিবির বিরুদ্ধে জলবায়ু ন্যায্যতা ও কৃষি সুরক্ষার দাবিতে দশমিনায় কৃষক ফেডারেশনের মানববন্ধন ও র‍্যালি ঝিকরগাছায় চায়ের দোকানে মিলল ওয়ান শুটারগান ও কার্তুজ, গ্রেপ্তার ১

অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে ভাঙচুর, ব্যবস্থাপককে হুমকির অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আর্থিক অনুদান না দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখায় ভাঙচুর ও ব্যবস্থাপককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আলীপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি মো. আসাদুল দফাদার ও তাঁর কয়েকজন সহযোগীর বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল করেছেন।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আলীপুর ইউনিয়নের চাঁদপুর বাজারে অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সন্ধ্যায় চাঁদপুর বাজারে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দারা।

ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৭ অক্টোবর আলীপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি মো. আসাদুল দফাদার কৃষি ব্যাংকের চাঁদপুর শাখার ব্যবস্থাপক মো. সোহাগ হোসেনের কাছে একটি আমন্ত্রণপত্র দিয়ে আর্থিক সহযোগিতা চান। রোববার সকাল ১১টার দিকে আসাদুল দফাদারের পাঠানো পাঁচ-ছয়জন নেতা-কর্মী ব্যাংকে গিয়ে অনুদানের টাকা দাবি করেন। এ সময় ব্যাংকের দাপ্তরিক কোনো বরাদ্দ না থাকার বিষয়টি তাঁদের বুঝিয়ে বলেন ব্যবস্থাপক। পরে তাঁদের চা আপ্যায়ন করে বিদায় দেওয়া হয়।

ব্যাংকের নিরাপত্তাপ্রহরী মো. লিটনের ভাষ্য, এর প্রায় এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে আসাদুল দফাদার, রাকিবসহ সাত-আটজন নেতা-কর্মী ব্যাংকে প্রবেশ করেন। তাঁরা ব্যবস্থাপকের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন এবং উচ্চবাচ্য শুরু করেন। ব্যবস্থাপক তাঁদের শান্ত করার চেষ্টা করলে আসাদুল দফাদার ক্ষিপ্ত হয়ে টেবিলের ওপর সজোরে থাপ্পড় মারেন। এতে টেবিলের ওপরের কাচ ভেঙে যায়। ব্যাংক থেকে বের হওয়ার সময় তাঁরা ব্যবস্থাপককে হুমকি দেন বলেও অভিযোগ করেন নিরাপত্তাপ্রহরী।

ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মো. সোহাগ হোসেন বলেন, সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের অনুদান দেওয়ার কোনো নির্ধারিত খাত নেই। বিষয়টি বুঝিয়ে বলার পরও পরবর্তী সময়ে লোকজন নিয়ে ব্যাংকে এসে ভাঙচুর ও তাঁকে হুমকি দেওয়া হয়। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এ ঘটনার নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ফখরুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা সাইদ আলী খান মোহন বলেন, একটি সরকারি ব্যাংকে প্রবেশ করে অনুদানের দাবিতে ভাঙচুরের ঘটনা উদ্বেগজনক। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে আলীপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি মো. আসাদুল দফাদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, ব্যাংক ব্যবস্থাপক তাঁকে বিষয়টি জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park