
বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের নড়াগাতী থানার ৭ নম্বর জয়নগর ইউনিয়নে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আনিচুর রহমান (নান্নু)। ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন তিনি।
গত ১৬ নভেম্বর রোববার ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন কাজী আনিচুর রহমান নান্নু। এ সময় তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শোনেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনাময় উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।
নির্বাচনী প্রচারণার পাশাপাশি সামাজিক ও ক্রীড়াঙ্গনের কার্যক্রমেও সক্রিয় উপস্থিতি রয়েছে তাঁর। স্থানীয় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখছেন তিনি। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁর নির্বাচনী তৎপরতা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় পর্যায়ে নিয়মিত যোগাযোগ ও জনসম্পৃক্ততার মধ্য দিয়ে নিজের অবস্থান সুসংহত করার চেষ্টা করছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী। আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন কাজী আনিচুর রহমান নান্নু।
তবে নির্বাচনী প্রচারণায় সক্রিয়তা কিংবা জনসংযোগের উপস্থিতিই শেষ কথা নয়। ভোটের মাঠে প্রার্থীদের অবস্থান কতটা শক্তিশালী, তার প্রকৃত প্রতিফলন ঘটবে ভোটের দিন ব্যালটের মাধ্যমে। শেষ পর্যন্ত জয়নগর ইউনিয়নের ভোটাররা কাকে তাঁদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেন, সেটিই এখন দেখার বিষয়।