1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় মোটরসাইকেল মিছিলে অতর্কিত হামলা, সাবেক কাউন্সিলরপুত্রসহ নিহত ২ নড়াগাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন কালিয়ায় কৃষি প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু গোপালগঞ্জে বিএনপি সংসদ সদস্য জিলানীর বাড়িতে আগুন, টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগরের সভাপতি গোলামুর রহমান, সম্পাদক আমানুল্লাহ গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সিডিএর তলবেও সাড়া নেই, হেলে পড়া ভবনেই সপ্তম তলার নির্মাণকাজ! তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষের অবসর, রেখে গেলেন উন্নয়নের অনন্য দৃষ্টান্ত তেরখাদায় নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বয় কমিটি গঠন মাটির স্বাস্থ্য সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে কালিয়ায় কৃষক প্রশিক্ষণ

কালিয়ায় কৃষি প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী স্টাফ রিপোর্টার 

নড়াইলের কালিয়া উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সরিষা, মসুর, খেসারি ও অড়হরসহ বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত উপপরিচালক (কৃষি) বনি আমিন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম।

এ সময় কালিয়া উপজেলা ও নড়াগাতী থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সক্ষমতা সীমিত হওয়ায় বিনামূল্যে উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার সরবরাহ তাঁদের চাষাবাদে উৎসাহিত করবে।

তাঁরা আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষির উন্নয়ন ও কৃষকের জীবনমান পরিবর্তনে এ ধরনের সরকারি সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন। প্রণোদনার আওতায় পাওয়া বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে কৃষকরা যাতে অধিক ফলন নিশ্চিত করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে চলতি রবি মৌসুমে কালিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি বিভিন্ন ফসলের আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় কৃষি অর্থনীতিকে আরও গতিশীল করতে এ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park