1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুনের রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি, শাহীন-সোহেল হত্যার বিচার হবে আইনি পথে: মিলু নড়াগাতীতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, অবসরপ্রাপ্ত সদস্যদের সংগঠনকে এমপি জাহাঙ্গীরের ৫০ হাজার টাকা অনুদান বৃষ্টিতে ভিজে সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন বিএনপির মহাসচিব ও দুই প্রতিমন্ত্রী খাশিয়ালের ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে তুহিনের প্রার্থিতা ঘোষণা, সমর্থন চেয়ে মতবিনিময় কালিয়ায় মোটরসাইকেল মিছিলে অতর্কিত হামলা, সাবেক কাউন্সিলরপুত্রসহ নিহত ২ নড়াগাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন কালিয়ায় কৃষি প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু গোপালগঞ্জে বিএনপি সংসদ সদস্য জিলানীর বাড়িতে আগুন, টুঙ্গিপাড়া থানায় হামলা-ভাঙচুর ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগরের সভাপতি গোলামুর রহমান, সম্পাদক আমানুল্লাহ গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

নড়াগাতীতে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন, অবসরপ্রাপ্ত সদস্যদের সংগঠনকে এমপি জাহাঙ্গীরের ৫০ হাজার টাকা অনুদান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা

নড়াইলের নড়াগাতীতে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নড়াগাতী মুক্তিযোদ্ধা অফিস চত্বরে নড়াগাতী থানা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসানের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. হাচানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। বক্তব্যে তিনি নড়াগাতী এলাকার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদকে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

আলোচনা সভায় বক্তারা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান, দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধের কথা তুলে ধরেন। পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য মনিরুল ইসলাম মনির, আরিফুল ইসলাম নয়নসহ কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শতাধিক অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া নড়াগাতী থানা বিএনপির নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park