1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত, তরুণ উদ্ভাবকদের উদ্যোগে মুগ্ধ প্রতিমন্ত্রী আযম খান সরকারি কমার্স কলেজে নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই আসামি গ্রেপ্তার যোগানিয়া বাজার কমিটি নির্বাচন ঘিরে প্রচারে সরব সভাপতি প্রার্থী জিয়াউর রহমান বাবুল, চাইছেন ব্যবসায়ীদের সমর্থন পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে মেধা ও মনন বিকাশে তেরখাদার নর্থ খুলনা কলেজে ক্রীড়া-সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নড়াইলে বসতঘরে মিলল সাড়ে ৫ কেজি গাঁজা, স্ত্রী গ্রেপ্তার-পলাতক স্বামী মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক, একজনের কারাদণ্ড গোপালগঞ্জে নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসার দাবি, জটিল রোগে ছুটতে হচ্ছে ঢাকায়

খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত, তরুণ উদ্ভাবকদের উদ্যোগে মুগ্ধ প্রতিমন্ত্রী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা 

খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে–২০২৬’-এর খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অত্যন্ত নীরবে-নিভৃতে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষ, অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যেতে না পারা শিক্ষার্থী, গুম ও হত্যার শিকার পরিবারের সদস্য এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

বিজ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, সমাজের বিদ্যমান নানা সমস্যার সমাধান খুঁজতে তরুণ শিক্ষার্থীদের প্রচেষ্টা তাঁকে মুগ্ধ করেছে। তাদের প্রতিটি প্রকল্পে দৈনন্দিন জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার সম্ভাবনা ফুটে উঠেছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। মানুষের জীবনমান পরিবর্তনে সহায়ক এসব উদ্যোগকে এগিয়ে নিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন ভবিষ্যতেও কাজ অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রকৌশল বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ কর্মসূচি চালু এবং শিল্প খাতের পুনরুজ্জীবনে খুলনা অঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করছে। এ ক্ষেত্রে ২০০৫ সালে বেগম খালেদা জিয়ার ঘোষণার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, ‘একটি উদ্যোগ, একটি চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’—এই স্লোগানকে সামনে রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে তরুণ প্রজন্মের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী উদ্যোগ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব উদ্যোগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দ্রুত বাস্তবায়নের পথ সুগম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞান মেলা আয়োজক কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলা আয়োজক কমিটির সদস্যসচিব কৃষিবিদ ড. এস এম ফেরদৌস। অনুষ্ঠানের একপর্যায়ে প্রতিমন্ত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এর আগে তিনি জাতীয় সংসদের হুইপকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্পের প্রদর্শনী ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবনী কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park