1. admin@naragatirsangbad.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় ক্যাশলেস লেনদেনের প্রচারে বাংলা কিউআর, কমবে নগদ টাকার নির্ভরতা পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ জন পাইকগাছায় ভাসমান হাসপাতালে তিন মাস বিনা মূল্যে চিকিৎসাসেবা পাইকগাছায় ইউপি সদস্য পদে ফের প্রার্থী হতে চান জামির, অপপ্রচারের অভিযোগ দুর্বাশুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে ১৪ এমপিওভুক্ত শিক্ষক, এইচএসসিতে একমাত্র পরীক্ষার্থীও অকৃতকার্য আঠারোবাঁকী নদীর চরে মিলল দুই ব্যক্তির মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আমাদের জন্য একটি সতর্কবার্তা যশোরে ৯০ বোতল উইনকারেক্সসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ার টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ, ক্ষুব্ধ অভিভাবকেরা বটিয়াঘাটায় রফিকের খামারে অস্ত্রের ৬ ম্যাগাজিন, গুলি ও রামদা উদ্ধার

পাইকগাছায় ইউপি সদস্য পদে ফের প্রার্থী হতে চান জামির, অপপ্রচারের অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার ২ নম্বর কপিলমুনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আবারও ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জামিরুল ইসলাম জামির। নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর তাঁর বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি সাংবাদিকদের দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে জামিরুল ইসলাম জানান, তাঁর জন্ম পাইকগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে। পেশায় তিনি একজন নার্সারি ব্যবসায়ী। ব্যবসার সুবাদে প্রায় ২০ বছর আগে কপিলমুনির শিলেমানপুর গ্রামে জমি কিনে বসবাস শুরু করেন। বর্তমানে তিনি ওই এলাকার ভোটার।

তিনি জানান, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। জাতীয়তাবাদী কৃষক দলের কপিলমুনি ইউনিয়ন শাখার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সাল থেকে জেলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ৭ নম্বর ওয়ার্ড থেকে দুইবার ইউপি সদস্য পদে নির্বাচন করেছিলেন। সে সময় রাজনৈতিক কারণে প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েছিলেন বলেও দাবি করেন তিনি।

জামিরুলের অভিযোগ, আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। এসব প্রচারের কোনো সত্যতা নেই বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে মিলেমিশে বসবাস করছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য যাচাই করার জন্য ওয়ার্ডবাসীর প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি আসন্ন নির্বাচনে সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন জামিরুল ইসলাম জামির।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park