1. admin@naragatirsangbad.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় ক্যাশলেস লেনদেনের প্রচারে বাংলা কিউআর, কমবে নগদ টাকার নির্ভরতা পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ জন পাইকগাছায় ভাসমান হাসপাতালে তিন মাস বিনা মূল্যে চিকিৎসাসেবা পাইকগাছায় ইউপি সদস্য পদে ফের প্রার্থী হতে চান জামির, অপপ্রচারের অভিযোগ দুর্বাশুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে ১৪ এমপিওভুক্ত শিক্ষক, এইচএসসিতে একমাত্র পরীক্ষার্থীও অকৃতকার্য আঠারোবাঁকী নদীর চরে মিলল দুই ব্যক্তির মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আমাদের জন্য একটি সতর্কবার্তা যশোরে ৯০ বোতল উইনকারেক্সসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ার টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ, ক্ষুব্ধ অভিভাবকেরা বটিয়াঘাটায় রফিকের খামারে অস্ত্রের ৬ ম্যাগাজিন, গুলি ও রামদা উদ্ধার

পাইকগাছায় ভাসমান হাসপাতালে তিন মাস বিনা মূল্যে চিকিৎসাসেবা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের বাঁশাখালী নদীতে যাত্রা শুরু করেছে ভাসমান হাসপাতাল। আগামী তিন মাস নদীতে অবস্থান করে হাসপাতালটি গড়ইখালীসহ আশপাশের এলাকার অসহায় ও দরিদ্র মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেবে। উপকূলীয় ও দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ উদ্যোগ নতুন চিকিৎসাসেবার সুযোগ তৈরি করেছে।

সম্প্রতি বাঁশাখালী নদীর তীরে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। সৌদি আরবের অনুদানে এবং বাংলাদেশ সরকারের পরিচালনায় হাসপাতালটি চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. সায়েম, হাসপাতালের অ্যাডমিন শাহ আলম, প্রকল্প ব্যবস্থাপক ফিরোজ আক্তার, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বুলবুল হোসেন এবং উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেন। এ ছাড়া গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, বাংলাদেশ জামায়াতে ইসলামী গড়ইখালী ইউনিয়ন শাখার আমির মো. কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু জানান, ভাসমান হাসপাতালটি আগামী তিন মাস বাঁশাখালী নদীতে অবস্থান করবে। এ সময়ে গড়ইখালী ইউনিয়নসহ আশপাশের এলাকার অসহায় ও দরিদ্র রোগীরা এখান থেকে চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পাবেন।

স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান বলেন, দুর্গম ও উপকূলীয় এলাকার মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আর্থিক অসচ্ছলতার কারণে যাঁরা দূরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না, তাঁদের জন্য ভাসমান হাসপাতালটি সহায়ক ভূমিকা রাখবে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park