1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ‘আদর্শ গ্রাম’ হলেও সরকারি হয়নি টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় নিজস্ব অর্থায়নে দুই সড়ক সংস্কার করলেন ডুমুরিয়ার ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দার খেলাধুলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে নড়াগাতীর ছয় ইউনিয়নের স্কুলে ফুটবল বিতরণের উদ্যোগ নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শনে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম, মান বজায় রাখার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে তৃতীয়বার মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের সভাপতি মনোনীত মুন্সী জাহিদুর রহমান দলের দুঃসময়ে রাজপথে সক্রিয়, সুসময়ে উপেক্ষিত রাজাপুরের যুবদল কর্মী দুই সহোদরের আক্ষেপ চট্টগ্রামের বন্যার্তদের পাশে জাতীয় ইমাম পরিষদ, বাঁশখালী ও সাতকানিয়ায় ত্রাণ বিতরণ কালিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিক মো. শিহাব উদ্দিন: সত্য ও ন্যায়ের পক্ষে নিরন্তর পথচলা

পৈতৃক সম্পত্তির দাবিতে লোহাগড়ায় ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান স্টাফ রিপোর্টার

লোহাগড়ায় পৈতৃক সম্পত্তির দাবিতে দুই ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক বোন। তিনি অভিযোগ করেছেন, নিজের নামে রেকর্ডভুক্ত জমি বিক্রির পর তাকে সম্পত্তির দখল থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে লোহাগড়া বাজারের মজুমদার কমপ্লেক্সের দ্বিতীয় তলার হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লোহাগড়া শহরের কলেজপাড়ার মৃত চাঁদ খানের মেয়ে মোসা. সেলিনা খানম।

লিখিত বক্তব্যে সেলিনা খানম বলেন, লোহাগড়া উপজেলার লোহাগড়া মৌজার ৬৯ নম্বর দাগে ২৬ শতাংশ জমির মধ্যে ৮ দশমিক ৬৮ শতাংশ জমি তার নামে রেকর্ডভুক্ত রয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে সংরক্ষিত রয়েছে।

তিনি জানান, চিকিৎসার প্রয়োজনে চলতি বছরের ২৩ মে উল্লেখিত জমি গ্রহীতা লিয়াকত হোসেন লিপুসহ তিনজনের কাছে বায়না রেজিস্ট্রির মাধ্যমে বিক্রি করেন। পরবর্তীতে জমির গ্রহীতারা জমির দখল বুঝে নিতে গেলে তার দুই ভাই জাহিদুর রহমান খান ও ওহিদুজ্জামান খান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমির দখলস্বত্ব বুঝিয়ে দেন।

তবে পরে তার ভাই জাহিদুর রহমান খান বেআইনিভাবে তাকে এবং জমির গ্রহীতাদের নামে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।

সেলিনা খানম আরও অভিযোগ করেন, তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে জমির গ্রহীতাদের নামে মিথ্যা ও হয়রানিমূলক একটি কথিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার সম্পত্তির দখলস্বত্ব বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমির গ্রহীতা লিয়াকত হোসেন লিপু, সোহেল মিনা এবং ভুক্তভোগীর জামাতা জুবায়ের হোসেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park