1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জনবল ও অবকাঠামো সংকট পেরিয়ে সেবার মানোন্নয়নে এগোচ্ছে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধানমন্ত্রীর উদ্বোধনে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর, কালিয়ায় ভার্চুয়ালি যুক্ত উপজেলা প্রশাসন নড়াইলে সুপারি গাছের চারা রোপণ নিয়ে বিরোধ, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা কালিয়ায় পাউবোর জমির গাছ কেটে বিক্রির অভিযোগ, জব্দ করল প্রশাসন তেরখাদায় ভলিবল টুর্নামেন্টের শিরোপা জিতল বুড়ি গাংনী দল মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে কালিয়ায় সমাবেশ ও মানববন্ধন গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ১ লাখ ৬৯ হাজার টাকা নড়াগাতীতে ১২ হাজার টাকার বিরোধে যুবককে মারধর, সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ কালিয়ায় ক্যাশলেস লেনদেনের প্রচারে বাংলা কিউআর, কমবে নগদ টাকার নির্ভরতা পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ জন

প্রধানমন্ত্রীর উদ্বোধনে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর, কালিয়ায় ভার্চুয়ালি যুক্ত উপজেলা প্রশাসন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান, নড়াইল 

প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর দ্বিতীয় আসরের শুভ উদ্বোধন করেন। দেশব্যাপী আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয় নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসন। এ উপলক্ষে কালিয়ায় স্থানীয় পর্যায়ে এক উন্মুক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালিয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। উন্মুক্ত মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ক্রীড়ানুরাগী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বুলবুল হোসেন, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল ও নওশের আলী বিশ্বাস।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা মনিরুজ্জামান মনা, সরদার আর্মিস্টং, আনিচুর রহমান মারুফ, এস এম নান্নু জামান, কালিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুল করিম, আইসিটি কর্মকর্তা প্রস্ফুট মণ্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, একাডেমিক সুপারভাইজার এম এম শারাফাত হোসেন এবং ক্রীড়ানুরাগী বশির আহমেদ বাচ্চু।

অনুষ্ঠানে শিক্ষক তুরুন কান্তি মল্লিক, প্রলয় কুমার ঘোষ, মিতু বিশ্বাস, মো. সামিউজ্জামান, মো. মহিউদ্দিন, সুবর্ণা ঘোষ, অসিত কুমার পাল ও করুণাময় দাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরকে ঘিরে স্থানীয় পর্যায়ে এ আয়োজন শিক্ষার্থী ও তরুণদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। এ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের ক্রীড়া কার্যক্রমের সঙ্গে স্থানীয় পর্যায়ের শিক্ষার্থী ও ক্রীড়ানুরাগীদের সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park