1. admin@naragatirsangbad.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তেরখাদায় ভলিবল টুর্নামেন্টের শিরোপা জিতল বুড়ি গাংনী দল মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে কালিয়ায় সমাবেশ ও মানববন্ধন গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ১ লাখ ৬৯ হাজার টাকা নড়াগাতীতে ১২ হাজার টাকার বিরোধে যুবককে মারধর, সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ কালিয়ায় ক্যাশলেস লেনদেনের প্রচারে বাংলা কিউআর, কমবে নগদ টাকার নির্ভরতা পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ জন পাইকগাছায় ভাসমান হাসপাতালে তিন মাস বিনা মূল্যে চিকিৎসাসেবা পাইকগাছায় ইউপি সদস্য পদে ফের প্রার্থী হতে চান জামির, অপপ্রচারের অভিযোগ দুর্বাশুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে ১৪ এমপিওভুক্ত শিক্ষক, এইচএসসিতে একমাত্র পরীক্ষার্থীও অকৃতকার্য আঠারোবাঁকী নদীর চরে মিলল দুই ব্যক্তির মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ১ লাখ ৬৯ হাজার টাকা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, নগদ ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকা ও একটি মোটরসাইকেলসহ বি.এম. নাইমুর রহমান (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোপা এলাকার মাজরা বাজার সরকারি মার্কেটের সামনে এ অভিযান চালানো হয়। এসআরবি-৬ সদর কোম্পানির ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল মাজরা বাজার থেকে বিশ্বরোডগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

এসআরবি সূত্রে জানা যায়, অভিযানের সময় গ্রেপ্তার নাইমুর রহমানের হেফাজত থেকে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১ লাখ ৬৯ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে এসআরবি। উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park