1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির আমলেও শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা না ফিরলে তা হবে জাতির জন্য হতাশার অকার্যকর মজুরি বোর্ডে শ্রমিকের ভাগ্য বদলাবে না, মালিকের লাভ নিশ্চিত না হলে বাড়বে কীভাবে বেতন? পরাজয়ের জন্য ইরান যুদ্ধকেই দায়ী করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ডেমোক্র্যাটরা কি ইরান যুদ্ধ থামাতে পারবেন, ট্রাম্পের ক্ষমতায় কতটা লাগাম টানতে পারবে নতুন কংগ্রেস? যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি-আমেরিকানদের সাফল্য, জয়ী শেখ রহমান, মাসুদ ও আবুল খান মঙ্গলবারের উত্তেজনার পর গোপালগঞ্জে ফিরেছে স্বস্তি, নিরাপত্তায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত, তরুণ উদ্ভাবকদের উদ্যোগে মুগ্ধ প্রতিমন্ত্রী আযম খান সরকারি কমার্স কলেজে নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল

মঙ্গলবারের উত্তেজনার পর গোপালগঞ্জে ফিরেছে স্বস্তি, নিরাপত্তায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

মঙ্গলবারের উত্তেজনা ও সহিংস ঘটনার পর গোপালগঞ্জে ফিরেছে শান্ত পরিবেশ। বুধবার সকাল থেকে জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নতুন করে সহিংসতা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছেন। একই সঙ্গে পরিস্থিতির ওপর গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে। এদিকে, মঙ্গলবারের সহিংস ঘটনার পর বুধবার শেষ খবর পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানিয়েছেন, সহিংস ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কোনো নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তিনি আরও জানান, এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

পুলিশ সুপার বলেন, গোপালগঞ্জ একটি শান্তিপ্রিয় জেলা। অল্পসংখ্যক কিছু মানুষ পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। তাদের কারণে সাধারণ মানুষ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। মঙ্গলবারের উত্তেজনাকর পরিস্থিতির পর বুধবার পরিবেশ শান্ত থাকলেও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও নজরদারি অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park