1. admin@naragatirsangbad.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় ক্যাশলেস লেনদেনের প্রচারে বাংলা কিউআর, কমবে নগদ টাকার নির্ভরতা পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ জন পাইকগাছায় ভাসমান হাসপাতালে তিন মাস বিনা মূল্যে চিকিৎসাসেবা পাইকগাছায় ইউপি সদস্য পদে ফের প্রার্থী হতে চান জামির, অপপ্রচারের অভিযোগ দুর্বাশুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে ১৪ এমপিওভুক্ত শিক্ষক, এইচএসসিতে একমাত্র পরীক্ষার্থীও অকৃতকার্য আঠারোবাঁকী নদীর চরে মিলল দুই ব্যক্তির মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আমাদের জন্য একটি সতর্কবার্তা যশোরে ৯০ বোতল উইনকারেক্সসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ার টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ, ক্ষুব্ধ অভিভাবকেরা বটিয়াঘাটায় রফিকের খামারে অস্ত্রের ৬ ম্যাগাজিন, গুলি ও রামদা উদ্ধার

নিউইয়র্কে শুক্রবার উদ্বোধন হচ্ছে ৪০তম ফোবানা সম্মেলন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ

উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক ও সামাজিক আয়োজন ৪০তম ফোবানা সম্মেলন শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ উদ্বোধন করা হবে। নিউইয়র্কের কুইন্সের লং আইল্যান্ড সিটির ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে তিন দিনব্যাপী এই ঐতিহাসিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলন চলবে ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর—শুক্রবার, শনিবার ও রবিবার।

লেবার ডে উইকএন্ডকে কেন্দ্র করে আয়োজিত এবারের সম্মেলনের বিভিন্ন অনুষ্ঠানমালা ইতোমধ্যে চূড়ান্ত করেছেন আয়োজকেরা। এবারের ফোবানা সম্মেলনের অন্যতম প্রশংসনীয় দিক হলো—এই প্রথমবারের মতো স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে সম্মেলনটি আয়োজন করা হচ্ছে।

এবারের সম্মেলনের আয়োজক এনআরবি অ্যাসোসিয়েশন, ইউএসএ। ফোবানা—Federation of Bangladeshi Associations in North America—উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি সংগঠনগুলোর বৃহত্তম ফেডারেশন হিসেবে চার দশক ধরে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

চার দশকের ঐতিহ্যবাহী এই সম্মেলনের মধ্য দিয়ে হোস্ট কমিটির সদস্যরা প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছেন বলে আয়োজকেরা জানিয়েছেন।

এদিকে, নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ কমিটির সভাপতি মোহাম্মদ জোবায়ের এবং সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকনকে ৪০তম ফোবানা সম্মেলনের সিনিয়র উপদেষ্টা নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছাবার্তায় তারা বলেন, “সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকনের ৪০তম ফোবানা সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে তার সহযোগিতা এবং প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের স্বার্থ আরও সুরক্ষিত হবে। আমরা তার এই দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা ও সাফল্য কামনা করি।”

ফোবানার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলা একাডেমি একুশে পদক বিজয়ী লেখক ড. নূরান নবী; ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান ও কমিউনিটি অ্যাকটিভিস্ট জাকারিয়া চৌধুরী; এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান; উপ-এক্সিকিউটিভ সেক্রেটারি ও সাংবাদিক সুব্রত তালুকদার; ৪০তম ফোবানার কনভেনার নুরুল আমিন বাবু; মেম্বার সেক্রেটারি ও কবি মনজুর কাদের এবং চিফ প্যাট্রন শফিকুল আলমসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের নেতৃত্বে সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

আয়োজক ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বাপসনিউজ জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় ঐতিহাসিক ৪০তম ফোবানা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ফোবানার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, বাংলা একাডেমি একুশে পদকপ্রাপ্ত লেখক, বীর মুক্তিযোদ্ধা ড. নূরান নবী।

ঐতিহাসিক এই সম্মেলনের সাফল্য কামনা করেছেন যুক্তরাষ্ট্রসহ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, কবি, লেখক, শিল্পী-কলাকুশলী, সাংবাদিক, সাহিত্যিক এবং সর্বস্তরের মানুষ। একই সঙ্গে তারা ৪০তম ফোবানা সম্মেলনের আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park