1. admin@naragatirsangbad.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নারীদের স্বাস্থ্যসেবায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা ঢাকায় বি.এল. কলেজের পুনর্মিলনী, বিশেষ অতিথি বিশ্বাস জাহাঙ্গীর আলম রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা সায়েদ খান গোপালগঞ্জে পাঁচ বাড়ি ও দুই দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ তেরখাদাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎপাদনশীল উপজেলা হিসেবে গড়তে হবে: এমপি হেলাল পহরডাঙ্গায় বিএনপি নেতা হিটুর নির্বাচনী উঠান বৈঠক, দোয়া মাহফিল ও তবারক বিতরণ খুলনা শিপইয়ার্ডে নির্মিত তৃতীয় ল্যান্ডিং ক্রাফট ট্যাংক লঞ্চিং ৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনেই নৌবাহিনীর ১৮ পদক লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আজ ফিরছেন আরও ১৭২ জন

কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান, নড়াইল 

নড়াইলের কালিয়া উপজেলায় কুপনভিত্তিক মিড-ডে-মিলের পরীক্ষামূলক কার্যক্রম চালুর লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে পরীক্ষামূলকভাবে কালিয়ার জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এ কার্যক্রমের জন্য নির্বাচিত করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় শিক্ষার্থীরা কুপনের মাধ্যমে নিজেদের পছন্দ ও চাহিদা অনুযায়ী খাবার গ্রহণের সুযোগ পাবে। আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে কার্যক্রমটি শুরু হওয়ার কথা রয়েছে। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীপা রানী সাহার সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। তিনি কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) সাগর কুমার বিশ্বাস, সুশীলনের এরিয়া ম্যানেজার আব্দুর রহিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, সহসভাপতি কাজী মহসীন, স্থানীয় ইউপি সদস্য জোনায়েদ শরীফ, সংরক্ষিত নারী সদস্য, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য এবং শিক্ষক-কর্মচারীরা।

কুপনভিত্তিক মিড-ডে-মিল কার্যক্রম চালুর খবরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উৎসাহ দেখা গেছে।সভা শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের চলমান ওয়াশ ব্লকের নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন কক্ষও ঘুরে দেখেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park