1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পাঁচ বাড়ি ও দুই দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ তেরখাদাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎপাদনশীল উপজেলা হিসেবে গড়তে হবে: এমপি হেলাল পহরডাঙ্গায় বিএনপি নেতা হিটুর নির্বাচনী উঠান বৈঠক, দোয়া মাহফিল ও তবারক বিতরণ খুলনা শিপইয়ার্ডে নির্মিত তৃতীয় ল্যান্ডিং ক্রাফট ট্যাংক লঞ্চিং ৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনেই নৌবাহিনীর ১৮ পদক লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আজ ফিরছেন আরও ১৭২ জন টোকিওর মতো ঢাকাকে সাজাতে চান প্রধানমন্ত্রী, বাস্তবায়ন করতে হবে যেসব উদ্যোগ প্রধানমন্ত্রীর উদারতার পরিচয়: জাপান সফরে আমজনতার দলের তারেক রহমানকে সফরসঙ্গী করা পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইউএনওর তত্ত্বাবধানে নতুন উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা

পহরডাঙ্গায় বিএনপি নেতা হিটুর নির্বাচনী উঠান বৈঠক, দোয়া মাহফিল ও তবারক বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে উঠান বৈঠক, দোয়া ও মিলাদ মাহফিল এবং তবারক বিতরণ করেছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মল্লিক কামরুজ্জামান হিটু।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ এশা পহরডাঙ্গা ইউনিয়নের মূলশ্রী গ্রামে তাঁর নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মতবিনিময় করেন মল্লিক কামরুজ্জামান হিটু। এতে এলাকার বিভিন্ন বয়সী মানুষের পাশাপাশি নারী ও যুবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মূলশ্রী গ্রামের সন্তান মাওলানা মুশফিকুর রহমান (মোহাক্কের)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ ব্যক্তি মোঃ পটু মল্লিক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মল্লিক কামরুজ্জামান হিটু।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে স্থানীয়দের মধ্যে মতবিনিময় হয়। একই সঙ্গে প্রয়াত ব্যক্তিদের স্মরণ করে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

দোয়া মাহফিলে প্রয়াত ব্যক্তিদের ভুলত্রুটি ক্ষমা করে তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পরে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park