1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা শিপইয়ার্ডে নির্মিত তৃতীয় ল্যান্ডিং ক্রাফট ট্যাংক লঞ্চিং ৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনেই নৌবাহিনীর ১৮ পদক লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আজ ফিরছেন আরও ১৭২ জন টোকিওর মতো ঢাকাকে সাজাতে চান প্রধানমন্ত্রী, বাস্তবায়ন করতে হবে যেসব উদ্যোগ প্রধানমন্ত্রীর উদারতার পরিচয়: জাপান সফরে আমজনতার দলের তারেক রহমানকে সফরসঙ্গী করা পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইউএনওর তত্ত্বাবধানে নতুন উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সাংবাদিক শিহাব উদ্দিনের ঘরে নতুন অতিথি, তৃতীয় পুত্রসন্তানের বাবা হলেন তিনি তেরখাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিয়ায় জমি নিয়ে বিরোধ, ৩৪ শতক জমি বিবাদীপক্ষের দীর্ঘদিনের দখলে থাকার তথ্য তদন্ত প্রতিবেদনে

৩৫তম জাতীয় সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনেই নৌবাহিনীর ১৮ পদক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর মিরপুরে শুরু হয়েছে চার দিনব্যাপী ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২৬। প্রতিযোগিতার প্রথম দিনেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারুরা। ৯টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ মোট ১৮টি পদক অর্জন করেছেন তাঁরা। পাশাপাশি একাধিক ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

প্রতিযোগিতার প্রথম দিনে সাঁতারের ১০টি ও ডাইভিংয়ের ২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাঁতারের ৫টি এবং ডাইভিংয়ের ১টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে। এসব ইভেন্টে ব্যক্তিগত ও দলীয় পর্যায়ে দক্ষতা, গতি ও ক্রীড়াশৈলীর পরিচয় দিয়ে সাফল্য অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারুরা।

আয়োজকদের তথ্যমতে, এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৮০০ খেলোয়াড় ও কর্মকর্তা অংশ নিচ্ছেন।

 

আন্তর্জাতিক সাফল্যের স্বীকৃতি, সাঁতারুদের আর্থিক পুরস্কার

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাঁতারুদের সাফল্য উদ্‌যাপনের অংশ হিসেবে অনুষ্ঠানে কৃতী সাঁতারুদের আর্থিক পুরস্কার দেওয়া হয়।

থাইল্যান্ডে অনুষ্ঠিত ২০২৬ সালের থাইল্যান্ড এজ গ্রুপ সুইমিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু সামিউল ইসলাম রাফি দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক অর্জন করেন। তাঁর এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে তাঁকে আর্থিক পুরস্কার দেওয়া হয়।

এ ছাড়া ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৮০তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশের সাঁতারুরা কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেন। পুরুষ বিভাগের ১৯ কিলোমিটার সাঁতারে ফয়সাল আহমেদ স্বর্ণ এবং পলাশ চৌধুরী রৌপ্য পদক পান। মহিলা বিভাগের ১৯ কিলোমিটার সাঁতারে সোনিয়া আক্তার রৌপ্য পদক অর্জন করেন। একই প্রতিযোগিতায় পুরুষ বিভাগের ৮১ কিলোমিটার সাঁতারে পলাশ চৌধুরী রৌপ্য এবং নুরুল ইসলাম ব্রোঞ্জ পদক অর্জন করেন। তাঁদের এ অর্জনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে আর্থিক পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ নৌবাহিনী দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, দক্ষ খেলোয়াড় তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করে যাচ্ছে। সাঁতার ও ডাইভিংয়ে নৌবাহিনীর ধারাবাহিক সাফল্য নিয়মিত প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা, অধ্যবসায় ও পেশাগত উৎকর্ষের প্রতিফলন। এ সাফল্য ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরব ও মর্যাদা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park