
তেরখাদা প্রতিনিধি:
খুলনার তেরখাদা উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। পরে হাত ধোয়ার সঠিক পদ্ধতি তুলে ধরে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনী শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রজিত সরকার।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম এম মতিউর রহমান, উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিশ সরদার, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হাই, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা মো. বেল্লাল হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ।
বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য ছিল—‘হাত ধোয়ার নায়ক হোন’। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।