1. admin@naragatirsangbad.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় ক্যাশলেস লেনদেনের প্রচারে বাংলা কিউআর, কমবে নগদ টাকার নির্ভরতা পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ জন পাইকগাছায় ভাসমান হাসপাতালে তিন মাস বিনা মূল্যে চিকিৎসাসেবা পাইকগাছায় ইউপি সদস্য পদে ফের প্রার্থী হতে চান জামির, অপপ্রচারের অভিযোগ দুর্বাশুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে ১৪ এমপিওভুক্ত শিক্ষক, এইচএসসিতে একমাত্র পরীক্ষার্থীও অকৃতকার্য আঠারোবাঁকী নদীর চরে মিলল দুই ব্যক্তির মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আমাদের জন্য একটি সতর্কবার্তা যশোরে ৯০ বোতল উইনকারেক্সসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ার টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ, ক্ষুব্ধ অভিভাবকেরা বটিয়াঘাটায় রফিকের খামারে অস্ত্রের ৬ ম্যাগাজিন, গুলি ও রামদা উদ্ধার

পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ জন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৩৫০ জন রোগীকে চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতাল এ ক্যাম্পের আয়োজন করে।

ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সদস্য ও কপিলমুনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ডাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি ও কেকেএসপির আহ্বায়ক এম আজাদ হোসেন, হরিঢালী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো. শহিদুল ইসলাম, সাবেক সহসম্পাদক মীর শাফায়েত হোসেন (সাবান আলী), সাবেক সাংগঠনিক সম্পাদক কাশেম জোয়াদ্দার এবং বিএনপি নেতা আব্দুল মজিদ গাজীসহ অন্যরা।

আয়োজকেরা জানান, কপিলমুনি, হরিঢালী, পাইকগাছা, তালা ও ডুমুরিয়া উপজেলা থেকে আসা নারী-পুরুষ রোগীরা ক্যাম্পে চিকিৎসাসেবা নেন। আরাফাত রহমানের নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল মোট ৩৫০ জন রোগীকে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

ক্যাম্পে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা, চোখের ছানি শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ছানি অস্ত্রোপচারের জন্য ৭৫ জন রোগীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এ ছাড়া রোগীদের মধ্যে বিনা মূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, প্রাথমিকভাবে বাছাই করা ৭৫ জন রোগীকে গ্রামীণ চক্ষু হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় সাতক্ষীরায় নেওয়া হবে। সেখানে তাঁদের বিনা মূল্যে ছানি অস্ত্রোপচার করা হবে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park