1. admin@naragatirsangbad.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় ক্যাশলেস লেনদেনের প্রচারে বাংলা কিউআর, কমবে নগদ টাকার নির্ভরতা পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ জন পাইকগাছায় ভাসমান হাসপাতালে তিন মাস বিনা মূল্যে চিকিৎসাসেবা পাইকগাছায় ইউপি সদস্য পদে ফের প্রার্থী হতে চান জামির, অপপ্রচারের অভিযোগ দুর্বাশুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে ১৪ এমপিওভুক্ত শিক্ষক, এইচএসসিতে একমাত্র পরীক্ষার্থীও অকৃতকার্য আঠারোবাঁকী নদীর চরে মিলল দুই ব্যক্তির মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আমাদের জন্য একটি সতর্কবার্তা যশোরে ৯০ বোতল উইনকারেক্সসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ার টোনা ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ, ক্ষুব্ধ অভিভাবকেরা বটিয়াঘাটায় রফিকের খামারে অস্ত্রের ৬ ম্যাগাজিন, গুলি ও রামদা উদ্ধার

কালিয়ায় ক্যাশলেস লেনদেনের প্রচারে বাংলা কিউআর, কমবে নগদ টাকার নির্ভরতা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

নগদ টাকার ব্যবহার ছাড়াই স্মার্টফোনে কিউআর কোড স্ক্যান করে কেনাকাটার মূল্য পরিশোধের সুযোগ তৈরি হচ্ছে। এ পদ্ধতিতে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটিয়ে ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে নড়াইলের কালিয়ায় বাংলা কিউআর (Bangla QR) কোড নিয়ে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) কালিয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলার সব তফসিলি ব্যাংকের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনায় আয়োজিত কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘এক দেশ, এক QR, লেনদেনে Bangla QR’।

আলোচনা সভায় বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেনের পদ্ধতি, ব্যবহারিক সুবিধা ও নিরাপদ আর্থিক লেনদেনের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে সাধারণ মানুষকে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবায় অভ্যস্ত করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকদের মতে, ডিজিটাল লেনদেনের ফলে সময় সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ে। বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান পর্যন্ত সহজেই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন। এতে ব্যবসা-বাণিজ্যে আধুনিক লেনদেন ব্যবস্থার প্রসার ঘটবে।

তবে এ প্রযুক্তির সুফল সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং গ্রাহকদের মধ্যে আস্থা তৈরি করা প্রয়োজন। বিশেষ করে গ্রামাঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম। এ ছাড়া উপজেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে কালিয়া উপজেলা প্রশাসন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়লে কালিয়ায় নগদ টাকানির্ভর লেনদেনের পরিবর্তে ধীরে ধীরে ডিজিটাল লেনদেনের সংস্কৃতি গড়ে উঠবে। এতে সাধারণ মানুষের আর্থিক লেনদেন আরও সহজ, নিরাপদ ও আধুনিক হবে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park