1. admin@naragatirsangbad.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের আকস্মিক পরিদর্শন যশোরে এসআরবি-৬-এর অভিযানে ৫০ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপসা বাগমারা বাজার বণিক সমিতির নির্বাচনে আরাফাত সভাপতি, নাজমুল সম্পাদক লোহাগড়ায় তিন কিলোমিটার দীর্ঘ ছাতরার খাল পুনরুদ্ধারে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম শুরু মোরেলগঞ্জে সমবায় দিবসের আলোচনায় ঋণখেলাপিদের কাছ থেকে কোটি টাকা আদায়ের দাবি কপিলমুনির রহিমপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা নিলেন সাড়ে ৩ শতাধিক রোগী পাইকগাছায় স্বর্ণপদকপ্রাপ্ত কাঁকড়া সমবায় সমিতির নির্বাচন, সাত পদে লড়ছেন ১০ প্রার্থী সমবায়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের কালিয়ায় সমবায় আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন তেরখাদায় সমবায় দিবস উদযাপন: পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রূপসা বাগমারা বাজার বণিক সমিতির নির্বাচনে আরাফাত সভাপতি, নাজমুল সম্পাদক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শহিদুল্লাহ্ আল আজাদ, স্টাফ রিপোর্টার

খুলনার পূর্ব রূপসা বাগমারা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. আরাফাত হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. নাজমুল হোসাইন নির্বাচিত হয়েছেন।

গত ৬ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে দুটি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির মোট ২৬৭ জন ভোটারের মধ্যে ২৬৩ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে সব প্রার্থীর উপস্থিতিতে ভোট গণনা করা হয়।

সভাপতি পদে আনারস প্রতীকে মো. আরাফাত হোসেন ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের আকরাম হোসেন পান ৫৩ ভোট। সহসভাপতি পদে ফুটবল প্রতীকে মো. সোহেল রানা ২১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুচ্ছাদাত দোয়াত-কলম প্রতীকে ১২৯ ভোট পান। সাধারণ সম্পাদক পদে কাপ-পিরিচ প্রতীকে মো. নাজমুল হোসাইন ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী হরিণ প্রতীকের মো. রাসেল শেখ পান ৪৩ ভোট।

সহসাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে মো. নাছিম মীর ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে অন্য প্রার্থীদের মধ্যে আম প্রতীকে আব্দুল জব্বার ১১৩, ঘোড়া প্রতীকে মো. ডালিম খান ১১০ এবং ব্যাট-বল প্রতীকে রাজু আহম্মেদ ১০৭ ভোট পান।

কোষাধ্যক্ষ পদে টিউবওয়েল প্রতীকে খায়রুল ইসলাম ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী গরুর গাড়ি প্রতীকের মো. শরিফুল ইসলাম পান ১১৭ ভোট। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে বিষ্ণু কুমার রায়, প্রচার সম্পাদক পদে মো. কামরুল ইসলাম গাজী এবং ক্রীড়া ও কল্যাণ সম্পাদক পদে মো. রেজাউল শেখ নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. মামুন ব্যাপারী ও মো. হালিম শেখ।

ভোটগ্রহণ চলাকালে নির্বাচনকেন্দ্র পরিদর্শন করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এসএম মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্যসচিব দিদারুল ইসলাম দিদার, আলহাজ্ব মহিউদ্দিন শেখ, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, আজিজুর রহমান, মোস্তাফিজুর রহমান পিয়াস, শ্রমিক দল নেতা লাভলু শেখ, আলী আকবর রাজু ও যুবদল নেতা মো. নাজমুল হাসান।

নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তারেক ইকবাল আজিজ। তাঁর সহযোগী কমিশনার ছিলেন প্রধান শিক্ষক মো. হায়দার আলী ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান। ভোটগ্রহণে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন মো. লুৎফর রহমান, কবির হোসেন ও নাঈম হাসান।

অন্যদিকে, ভোটগ্রহণ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রূপসা থানার এসআই নাজমুল হুদার নেতৃত্বে একদল পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park