1. admin@naragatirsangbad.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের আকস্মিক পরিদর্শন যশোরে এসআরবি-৬-এর অভিযানে ৫০ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপসা বাগমারা বাজার বণিক সমিতির নির্বাচনে আরাফাত সভাপতি, নাজমুল সম্পাদক লোহাগড়ায় তিন কিলোমিটার দীর্ঘ ছাতরার খাল পুনরুদ্ধারে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম শুরু মোরেলগঞ্জে সমবায় দিবসের আলোচনায় ঋণখেলাপিদের কাছ থেকে কোটি টাকা আদায়ের দাবি কপিলমুনির রহিমপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা নিলেন সাড়ে ৩ শতাধিক রোগী পাইকগাছায় স্বর্ণপদকপ্রাপ্ত কাঁকড়া সমবায় সমিতির নির্বাচন, সাত পদে লড়ছেন ১০ প্রার্থী সমবায়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের কালিয়ায় সমবায় আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন তেরখাদায় সমবায় দিবস উদযাপন: পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের আকস্মিক পরিদর্শন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার: চৌধুরী মনিরুজ্জামান

নড়াইলের কালিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। রোববার (৮ নভেম্বর) আকস্মিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রমে উপস্থিত হয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তথ্য সংগ্রহের প্রতিটি পর্যায়ে শতভাগ স্বচ্ছতা, নিষ্ঠা ও সততা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

রোববার কালিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম তথ্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, সে বিষয়েও তাঁদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব কিংবা স্বজনপ্রীতির সুযোগ রাখা যাবে না। প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করে তাঁদের তথ্য নির্ভুলভাবে অন্তর্ভুক্ত করতে হবে। এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেককে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

তিনি আরও বলেন, সরকারি এই কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। তথ্য সংগ্রহে সামান্য ভুল বা অনিয়মের কারণেও যোগ্য ব্যক্তিরা বঞ্চিত হতে পারেন। তাই প্রতিটি তথ্য যাচাই-বাছাই করে নির্ভুল তালিকা প্রণয়নের ওপর গুরুত্ব দিতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিক, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী, সুপারভাইজারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও স্বচ্ছভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের সঠিক তালিকা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park