1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি-আমেরিকানদের সাফল্য, জয়ী শেখ রহমান, মাসুদ ও আবুল খান মঙ্গলবারের উত্তেজনার পর গোপালগঞ্জে ফিরেছে স্বস্তি, নিরাপত্তায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত, তরুণ উদ্ভাবকদের উদ্যোগে মুগ্ধ প্রতিমন্ত্রী আযম খান সরকারি কমার্স কলেজে নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই আসামি গ্রেপ্তার যোগানিয়া বাজার কমিটি নির্বাচন ঘিরে প্রচারে সরব সভাপতি প্রার্থী জিয়াউর রহমান বাবুল, চাইছেন ব্যবসায়ীদের সমর্থন পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে মেধা ও মনন বিকাশে তেরখাদার নর্থ খুলনা কলেজে ক্রীড়া-সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নড়াইলে বসতঘরে মিলল সাড়ে ৫ কেজি গাঁজা, স্ত্রী গ্রেপ্তার-পলাতক স্বামী

খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা

খুলনা সহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহানগর শাখা। বুধবার ১১ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ের বাবরী চত্বরে গিয়ে শেষ হয়।

এর আগে মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি রাকিব হাসান। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মহানগর সভাপতি ও দৌলতপুর থানা জামায়াতের আমীর মুশাররফ আনসারী, সাবেক মহানগর সভাপতি ও সোনাডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম এবং শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ১৭ বছর ধরে এ দেশের মানুষের অধিকার হরণ করে রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন। কিন্তু সাধারণ মানুষের সম্মিলিত প্রতিবাদের মুখে তাঁকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। বর্তমানে একটি চক্র নয়াদিল্লিতে বসে দেশে নৈরাজ্য ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অথচ বর্তমান সরকার জনগণের অধিকার বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।  বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচার কিংবা আধিপত্যবাদের স্থান হবে না। এ দেশের মানুষ এখন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন। তাই সরকারকে সংবিধান অনুযায়ী জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অপকর্মে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর ভূমিকা রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সম্ভাব্য নৈরাজ্য প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের সঞ্চালনায় সমাবেশ ও মিছিলে মহানগর শাখার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও বিজ্ঞান সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, তথ্য সম্পাদক সেলিম বিন আব্দুস সালাম, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক হাফেজ মহিব্বুল্লাহ, ফাউন্ডেশন সম্পাদক হাবিবুল্লাহ রাজু, মাদরাসা কার্যক্রম সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, মিডিয়া ও আইটি সম্পাদক মোস্তফা কামাল, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক শিবলুর রহমান এবং ক্রীড়া সম্পাদক এহসানুল মাহবুব সাকিব। মিছিলে ছাত্রশিবিরের মহানগর, ক্যাম্পাস ও থানা পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় অংশগ্রহণকারীদের ‘ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘খুনী লীগের বিচার চাই’ এবং ‘গণহত্যাকারীর শাস্তি কার্যকর করো’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park