1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হেপাটাইটিস-বিতে আক্রান্ত সাংবাদিক হামিদুল হক, উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় ভর্তি নড়াগাতীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে খুলনা রেঞ্জের পুলিশ সুপার কামরুল ইসলাম জয়নগরে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার পক্ষে উঠান বৈঠক, ঐক্যবদ্ধ প্রচারণার আহ্বান তেরখাদায় ২৫ পিস ইয়াবাসহ মিশকাত গ্রেপ্তার, আদালতে সোপর্দ তেরখাদায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা পলাশবাড়ীতে দায়িত্বের স্বীকৃতি, বিদায়ী এসিল্যান্ড আল ইয়াসা রহমানকে সম্মাননা মোরেলগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত, বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিলেন ১২ জন খামারিদের অবদানেই মেটে পুষ্টির চাহিদা, কালিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনায় গুরুত্ব পেল খামারিদের সুরক্ষা নড়াগাতীতে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার শাহীন-সোহেল হত্যার বিচার দাবিতে বড়দিয়ায় জনতার মিছিল, নেপথ্যের কারিগরদেরও গ্রেপ্তারের দাবি

হেপাটাইটিস-বিতে আক্রান্ত সাংবাদিক হামিদুল হক, উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় ভর্তি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আশরাফুজ্জামান, গাইবান্ধা:

গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের তিনবারের নির্বাচিত কোষাধ্যক্ষ ও সাংবাদিক হামিদুল হক মন্ডল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। হেপাটাইটিস-বি সংক্রমণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. দেবাশীষ সরকারের কাছে তাঁকে নেওয়া হলে শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। পরে পরিবারের সদস্য ও পলাশবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সহযোগিতায় ওই রাতেই তাঁকে হাসপাতালের হেপাটোলজি বিভাগে নেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, তাঁর রক্তে বিলিরুবিনের মাত্রা ক্রমাগত বাড়ছে। মুখে খাবার খেতে না পারায় শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন হামিদুল হক।

এদিকে অসুস্থ সাংবাদিকের চিকিৎসায় পলাশবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার, সহসভাপতি আশরাফুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন এবং দৈনিক যুগের আলোর প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য ওমর ফারুকসহ অন্যরা। সাংবাদিক হামিদুল হক মন্ডলের দ্রুত সুস্থতা কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park