
নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে খুলনা জেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় নগরীর ডাকবাংলা মোড় এলাকায় দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম মধুর সভাপতিত্বে সভায় জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম ও উপজেলা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন নেতারা।
সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম হাদিজ জামান, সহসভাপতি ডা. আবুল কাশেম, মোহাম্মদ ফরহাদ আহমেদ, মো. শফিকুল ইসলাম বাচ্চু, ডা. ফিরোজ মামুন, মোহাম্মদ তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, হাসমত আলী, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মুস্তাফিজুর রহমান লাভলু, শেখ মোহাম্মদ বাবর আলী, বেগম ফরিদা ইয়াসমিন, এস এম মামুনুর রশিদ, মিল্টন গোলদার, ইন্দা শেখ, মোহাম্মদ খোকন, মাজাহার জোয়াদ্দার পান, শহীদ হাওলাদার, ইরানি, মোহাম্মদ জাকির, আব্দুল কুদ্দুস সর্দার, মোহাম্মদ মিরাজ আলী, আবু বক্কার সিদ্দিক, মোহাম্মদ রেজাউল ও মোহাম্মদ বিল্লালসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। সভায় নেতারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।