1. admin@naragatirsangbad.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পহরডাঙ্গা ইউপি নির্বাচনে আরিফের পাশে চাপাইলবাসী, শত শত মানুষের মিলনমেলা কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান শেষে দুর্ঘটনা, এসআইসহ প্রাণ গেল দুজনের উপজেলা দিবস উপলক্ষে খুলনায় জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণ বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন দশমিনায় তরমুজচাষিদের ওপর হামলার অভিযোগ, আহত অন্তত ১৪ ভাষাসৈনিক ও বর্ষীয়ান রাজনীতিবিদ দাদু ভাইয়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদ জানালেন ইসলামী আইন সংরক্ষণ পরিষদের নির্বাহী সভাপতি নড়াইলের পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নড়াইলে দলিল লেখক সমিতির নির্বাচনে দুই প্রার্থীকে কৃষক দল নেতার সমর্থন, ভোটারদের ক্ষোভ ফেসবুকে ভুয়া বিজ্ঞাপনে প্রতারণা, কালিয়ায় ‘পদ্মার টাটকা ইলিশ’ ও ‘মাই মোবাইল শপ’ চক্রের ২ জন গ্রেপ্তার

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান শেষে দুর্ঘটনা, এসআইসহ প্রাণ গেল দুজনের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান শেষে থানায় ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরেক এসআই ও গাড়িচালক আহত হয়েছেন। আহত এসআইয়ের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) এবং উপজেলার তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে ও স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫)।

আহতরা হলেন কালীগঞ্জ থানার এসআই জাবেদ ওমর (২৮) এবং পুলিশের গাড়িচালক রাব্বি (২৮)। গুরুতর আহত এসআই জাবেদ ওমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ৩টার দিকে তুমুলিয়া এলাকার চিহ্নিত মাদক কারবারি অহিদ মিয়াকে (৪৫) গ্রেপ্তারের জন্য অভিযান চালায় কালীগঞ্জ থানার পুলিশের একটি দল। এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অহিদ মিয়াকে তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নিয়ে পুলিশের গাড়িতে থানায় ফিরছিলেন সদস্যরা।

পথে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে গাড়ি থামিয়ে এসআই মিজানুর রহমান, এসআই জাবেদ ওমর ও চালক রাব্বি সড়কের পাশে দাঁড়িয়ে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লার সঙ্গে কথা বলছিলেন। এ সময় ঘোড়াশালগামী দ্রুতগতির একটি অজ্ঞাতনামা কাভার্ডভ্যান তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে চারজনই গুরুতর আহত হন।

পরে পুলিশের অন্য সদস্যরা আহতদের উদ্ধার করে রাত ৩টা ৫০ মিনিটের দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৭ মিনিটে এসআই মিজানুর রহমান মারা যান। অপরদিকে, গাড়িচালক রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযান শেষে থানায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে পুলিশের এসআই মিজানুর রহমান ও স্থানীয় রফিকুল ইসলাম মোল্লা নিহত হয়েছেন। আহত এসআই জাবেদ ওমর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও জানান, ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত করা এবং এর চালককে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park