1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭ গোপালগঞ্জে সাড়ে ৭ কেজি গাঁজাসহ নারী আটক দুর্গাপূজায় দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু, চলছে রাস্তা সংস্কার স্বামী-শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা, স্বামীর সংসারে ফিরলেন গৃহবধূ পহরডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে সেলিম মোল্লার পক্ষে সমর্থন নড়াগাতীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কাটেঙ্গায় সুষ্ঠু ও মানবিক সমাজ গড়ার আহ্বান মোল্যা হুমায়ুন কবিরের পহরডাঙ্গা ইউপি নির্বাচনে আরিফের পাশে চাপাইলবাসী, শত শত মানুষের মিলনমেলা কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান শেষে দুর্ঘটনা, এসআইসহ প্রাণ গেল দুজনের উপজেলা দিবস উপলক্ষে খুলনায় জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে মামলাটি করেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় টহলরত পুলিশের একটি দল মিছিলটির মুখোমুখি হয়। পুলিশ মিছিলটি থামানোর চেষ্টা করলে মিছিলকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হামলার ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park