1. admin@naragatirsangbad.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পহরডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে সেলিম মোল্লার পক্ষে সমর্থন নড়াগাতীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কাটেঙ্গায় সুষ্ঠু ও মানবিক সমাজ গড়ার আহ্বান মোল্যা হুমায়ুন কবিরের পহরডাঙ্গা ইউপি নির্বাচনে আরিফের পাশে চাপাইলবাসী, শত শত মানুষের মিলনমেলা কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান শেষে দুর্ঘটনা, এসআইসহ প্রাণ গেল দুজনের উপজেলা দিবস উপলক্ষে খুলনায় জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণ বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন দশমিনায় তরমুজচাষিদের ওপর হামলার অভিযোগ, আহত অন্তত ১৪ ভাষাসৈনিক ও বর্ষীয়ান রাজনীতিবিদ দাদু ভাইয়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদ জানালেন ইসলামী আইন সংরক্ষণ পরিষদের নির্বাহী সভাপতি

নড়াগাতীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আশিক শেখ ও তাঁর সহযোগী অহিদুল শেখ। স্থানীয়ভাবে আশিক শেখ ‘ছোট চেয়ারম্যান’ নামে পরিচিত বলে জানা গেছে।

শনিবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঐসোনা ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া গ্রামে আশিক শেখের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশিক শেখ মৃত বালা শেখের ছেলে এবং অহিদুল শেখ নুরু শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলীর নির্দেশনায় এসআই এফ এম তারেক ও এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ ডুমুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park