
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
সাংবাদিক মো. শিহাব উদ্দিনের পরিবারে বইছে আনন্দের জোয়ার। পরিবারে এসেছে নতুন অতিথি। বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁর তৃতীয় পুত্রসন্তানের জন্ম হয়। এ নিয়ে তিন ছেলে ও দুই মেয়েসহ পাঁচ সন্তানের বাবা হলেন তিনি।
মো. শিহাব উদ্দিন গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নবীনবাগ এলাকার বাসিন্দা। নতুন অতিথির আগমনে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। পরিবারের সদস্যরা নবজাতক ও তার মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
নতুন অতিথির আগমনে সাংবাদিক শিহাব উদ্দিন ও তাঁর পরিবারের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা নবজাতক ও তার মায়ের সুস্বাস্থ্য এবং পরিবারের সুখ-সমৃদ্ধি কামনা করেছেন।