1. admin@naragatirsangbad.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তেরখাদায় ভলিবল টুর্নামেন্টের শিরোপা জিতল বুড়ি গাংনী দল মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে কালিয়ায় সমাবেশ ও মানববন্ধন গোপালগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ১ লাখ ৬৯ হাজার টাকা নড়াগাতীতে ১২ হাজার টাকার বিরোধে যুবককে মারধর, সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ কালিয়ায় ক্যাশলেস লেনদেনের প্রচারে বাংলা কিউআর, কমবে নগদ টাকার নির্ভরতা পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৩৫০ জন পাইকগাছায় ভাসমান হাসপাতালে তিন মাস বিনা মূল্যে চিকিৎসাসেবা পাইকগাছায় ইউপি সদস্য পদে ফের প্রার্থী হতে চান জামির, অপপ্রচারের অভিযোগ দুর্বাশুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে ১৪ এমপিওভুক্ত শিক্ষক, এইচএসসিতে একমাত্র পরীক্ষার্থীও অকৃতকার্য আঠারোবাঁকী নদীর চরে মিলল দুই ব্যক্তির মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

নড়াগাতীতে ১২ হাজার টাকার বিরোধে যুবককে মারধর, সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা

নড়াইলের নড়াগাতীতে অগ্রিম নেওয়া ১২ হাজার টাকা পরিশোধের বিরোধকে কেন্দ্র করে দেবু শিকদার নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, ৫০ হাজার টাকা দাবি এবং জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে রমজান শেখের বিরুদ্ধে। গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় যোগানীয়া চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দেবু শিকদার অভিযুক্ত রমজান শেখ ও তাঁর বাবা আমোদ শেখের বিরুদ্ধে নড়াগাতী থানায় লিখিত অভিযোগ করেছেন। আমোদ শেখ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

অভিযোগ সূত্রে জানা যায়, দেবু শিকদার নড়াগাতী থানার উত্তর ডুমুরিয়া গ্রামের বাসিন্দা বাসুদেব শিকদারের ছেলে। পেশায় তিনি ট্রলিচালক। প্রায় এক বছর আগে রমজান শেখের ট্রলি চালানোর সময় তিনি ১২ হাজার টাকা অগ্রিম নেন। পরে শারীরিক অসুস্থতা ও বাবার দেখাশোনার কারণে ট্রলি চালানো বন্ধ করে দেন। তবে কাজ ছেড়ে দেওয়ার আগে অন্য একজন চালকের ব্যবস্থা করে দেন বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

দেবু শিকদারের অভিযোগ, গত ৩০ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে রমজান শেখ তাঁকে বাড়িতে ডেকে নেন। সেখানে অগ্রিম নেওয়া ১২ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা দাবি করা হয়। অতিরিক্ত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি। ভুক্তভোগীর পরিবারের দাবি, ঘটনার পরও রমজান শেখ মুঠোফোনে দেবু শিকদারের বাবাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রমজান শেখ। মুঠোফোনে তিনি বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। দেবু শিকদারকে মারধর করা হয়নি। তাঁর দাবি, পাওনা টাকা পরে পরিশোধ করবেন বলে দেবু নিজেই সম্মতি জানিয়েছিলেন। সেই সম্মতিতেই স্ট্যাম্পে স্বাক্ষর রাখা হয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park