1. admin@naragatirsangbad.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে মেধা ও মনন বিকাশে তেরখাদার নর্থ খুলনা কলেজে ক্রীড়া-সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নড়াইলে বসতঘরে মিলল সাড়ে ৫ কেজি গাঁজা, স্ত্রী গ্রেপ্তার-পলাতক স্বামী মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক, একজনের কারাদণ্ড গোপালগঞ্জে নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসার দাবি, জটিল রোগে ছুটতে হচ্ছে ঢাকায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান সদরঘাটে সিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ গ্রেপ্তার ৯ তেরখাদার শতদল মহাবিদ্যালয়ে সোনালী ব্যাংকের অনলাইন সেবায় ফি-চার্জ আদায়ের চুক্তি স্বাক্ষর তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে ওসি আহমেদ আলী বিশ্বাসের মতবিনিময় কালিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের আকস্মিক পরিদর্শন যশোরে এসআরবি-৬-এর অভিযানে ৫০ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে বসতঘরে মিলল সাড়ে ৫ কেজি গাঁজা, স্ত্রী গ্রেপ্তার-পলাতক স্বামী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান, নড়াইল 

নড়াইলের লোহাগড়া উপজেলায় বসতঘরে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ সাবানা খানম (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁর স্বামী ফারুক খান (৪০) পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাবানা জানিয়েছেন, তাঁরা স্বামী-স্ত্রী মিলে প্রায় এক বছর ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার পাঁচুড়িয়া গ্রামে ফারুক খানের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। পরে রাত ৯টার দিকে ডিএনসি নড়াইল জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার এ তথ্য জানান।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি নড়াইলের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল পাঁচুড়িয়া গ্রামের ফারুক খানের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ঘরের চৌকির এক কোণে লেপ দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালিয়ে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানকালে সাবানা খানমকে আটক করা সম্ভব হলেও তাঁর স্বামী ফারুক খান কৌশলে পালিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবানা জানান, তিনি ও তাঁর স্বামী পরস্পর যোগসাজশে প্রায় এক বছর ধরে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিলেন। সাবানা গৃহিণী এবং তাঁর স্বামী পেশায় রাজমিস্ত্রি হলেও পাশাপাশি মাদক কারবারে জড়িত বলে জানা গেছে।

এ ঘটনায় সাবানা খানম ও তাঁর স্বামী ফারুক খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক ফারুক খানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্বামী-স্ত্রীর মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ এবং বসতঘর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park