1. admin@naragatirsangbad.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক, একজনের কারাদণ্ড গোপালগঞ্জে নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসার দাবি, জটিল রোগে ছুটতে হচ্ছে ঢাকায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান সদরঘাটে সিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ গ্রেপ্তার ৯ তেরখাদার শতদল মহাবিদ্যালয়ে সোনালী ব্যাংকের অনলাইন সেবায় ফি-চার্জ আদায়ের চুক্তি স্বাক্ষর তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে ওসি আহমেদ আলী বিশ্বাসের মতবিনিময় কালিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের আকস্মিক পরিদর্শন যশোরে এসআরবি-৬-এর অভিযানে ৫০ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপসা বাগমারা বাজার বণিক সমিতির নির্বাচনে আরাফাত সভাপতি, নাজমুল সম্পাদক লোহাগড়ায় তিন কিলোমিটার দীর্ঘ ছাতরার খাল পুনরুদ্ধারে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম শুরু

তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে ওসি আহমেদ আলী বিশ্বাসের মতবিনিময়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

খুলনার তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ে মতবিনিময় করেছেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহমেদ আলী বিশ্বাস। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাল্যবিবাহ, মাদক, জুয়া ও আত্মহত্যার মতো সামাজিক সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। এ সময় ওসি আহমেদ আলী বিশ্বাস বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই পড়াশোনার পাশাপাশি তাদের সামাজিক ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। সমাজে কোনো ধরনের অপরাধমূলক বা অসামাজিক কর্মকাণ্ড যেন বিস্তার লাভ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, মানবিকতা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সচেতন অংশগ্রহণের মাধ্যমে একটি নিরাপদ, অপরাধমুক্ত সমাজ ও সমৃদ্ধ দেশ গঠন সম্ভব।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মো. মনিরুল হক মন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান লেবু ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। সভা সঞ্চালনা করেন প্রভাষক অনির্বাণ রায়। এ সময় কলেজের প্রভাষক মঞ্জুর এলাহী, ক্রীড়া শিক্ষক মো. দেলোয়ার হোসেন দিলুসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park