1. admin@naragatirsangbad.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক, একজনের কারাদণ্ড গোপালগঞ্জে নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসার দাবি, জটিল রোগে ছুটতে হচ্ছে ঢাকায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান সদরঘাটে সিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ গ্রেপ্তার ৯ তেরখাদার শতদল মহাবিদ্যালয়ে সোনালী ব্যাংকের অনলাইন সেবায় ফি-চার্জ আদায়ের চুক্তি স্বাক্ষর তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে ওসি আহমেদ আলী বিশ্বাসের মতবিনিময় কালিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের আকস্মিক পরিদর্শন যশোরে এসআরবি-৬-এর অভিযানে ৫০ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপসা বাগমারা বাজার বণিক সমিতির নির্বাচনে আরাফাত সভাপতি, নাজমুল সম্পাদক লোহাগড়ায় তিন কিলোমিটার দীর্ঘ ছাতরার খাল পুনরুদ্ধারে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম শুরু

তেরখাদার শতদল মহাবিদ্যালয়ে সোনালী ব্যাংকের অনলাইন সেবায় ফি-চার্জ আদায়ের চুক্তি স্বাক্ষর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলার শতদল মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ফি ও চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসির অনলাইন সেবা চালু করতে ব্যাংকটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কলেজ কর্তৃপক্ষ। এ উপলক্ষে সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে মহাবিদ্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শতদল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব মনির উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, খুলনার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক লেনদেনে অনলাইন সেবার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি, তেরখাদা শাখার শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার পুষ্পেন্দু কুমার ঘরামী। কলেজের ক্রীড়া শিক্ষক বিপুল কুমার মৈত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক পার্থ রঞ্জন সিকদার, সোনালী ব্যাংক পিএলসির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. ফয়সাল শেখ, সাচিয়াদহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আবুল বাশার এবং তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান।

এ ছাড়া বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হান্নান বিশ্বাস ও প্রণব কুমার সরকার। অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস এবং শতদল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব মনির উদ্দীন বিশ্বাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ চুক্তির ফলে শিক্ষার্থীদের বিভিন্ন ফি ও চার্জ অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে পরিশোধের সুযোগ তৈরি হবে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park