1. admin@naragatirsangbad.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে মেধা ও মনন বিকাশে তেরখাদার নর্থ খুলনা কলেজে ক্রীড়া-সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নড়াইলে বসতঘরে মিলল সাড়ে ৫ কেজি গাঁজা, স্ত্রী গ্রেপ্তার-পলাতক স্বামী মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক, একজনের কারাদণ্ড গোপালগঞ্জে নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসার দাবি, জটিল রোগে ছুটতে হচ্ছে ঢাকায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান সদরঘাটে সিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ গ্রেপ্তার ৯ তেরখাদার শতদল মহাবিদ্যালয়ে সোনালী ব্যাংকের অনলাইন সেবায় ফি-চার্জ আদায়ের চুক্তি স্বাক্ষর তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে ওসি আহমেদ আলী বিশ্বাসের মতবিনিময় কালিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের আকস্মিক পরিদর্শন যশোরে এসআরবি-৬-এর অভিযানে ৫০ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে মেধা ও মনন বিকাশে তেরখাদার নর্থ খুলনা কলেজে ক্রীড়া-সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি নর্থ খুলনা কলেজে উৎসবমুখর পরিবেশে অভ্যন্তরীণ ও বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক শিকদার রাশেদ কামাল।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মো. মনিরুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিকদার রাশেদ কামাল বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। একইভাবে সুস্থ সংস্কৃতিচর্চা এবং ক্রীড়াঙ্গনের বিকাশ তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই। তাই তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

প্রভাষক অনির্বাণ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক শিকদার অহিদুজ্জামান, মোল্যা জিল্লুর রহমান, অনীমা বিশ্বাস, স্নাধন কুমার সাহা ও মো. সফিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রভাষক এস এম শফিউল্লাহ বিপ্লব, শেখ মো. ফরিদ উদ্দিন, দেবাশীষ কুমার দাস, মোলা শরীফুল ইসলাম এবং শরীরচর্চা শিক্ষক মো. দেলোয়ার হোসেন দিলু। এ ছাড়া কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার উদ্বোধনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা, মেধা ও সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পাবে। একই সঙ্গে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park