1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মঙ্গলবারের উত্তেজনার পর গোপালগঞ্জে ফিরেছে স্বস্তি, নিরাপত্তায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল খুলনা বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত, তরুণ উদ্ভাবকদের উদ্যোগে মুগ্ধ প্রতিমন্ত্রী আযম খান সরকারি কমার্স কলেজে নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই আসামি গ্রেপ্তার যোগানিয়া বাজার কমিটি নির্বাচন ঘিরে প্রচারে সরব সভাপতি প্রার্থী জিয়াউর রহমান বাবুল, চাইছেন ব্যবসায়ীদের সমর্থন পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে মেধা ও মনন বিকাশে তেরখাদার নর্থ খুলনা কলেজে ক্রীড়া-সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নড়াইলে বসতঘরে মিলল সাড়ে ৫ কেজি গাঁজা, স্ত্রী গ্রেপ্তার-পলাতক স্বামী মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক, একজনের কারাদণ্ড

আযম খান সরকারি কমার্স কলেজে নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ নাসির উদ্দীন, খুলনা

খুলনার আযম খান সরকারি কমার্স কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসের মুস্তাফিজুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি শেখ মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরফীন আজমীহ ইমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি ইমরান হোসাইন নূর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহা. হাবিবুল্লাহ মিসবাহ, খুলনা জেলা সভাপতি গাজী রফিকুল ইসলাম এবং খুলনা মহানগর সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ শিবলী।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আযম খান সরকারি কমার্স কলেজ শাখার সহসভাপতি শেখ শাহরিয়ার নাফিস, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুশফিকুর রহমান শ্রাবণ, অর্থ ও কল্যাণ সম্পাদক আরিয়ান খান এবং সংগঠনের সদস্য মিরাজুল ইসলাম, আরাফাত হোসেন সিকদার, মেহেদী হাসান ও মেহেদী ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষার্থীদের ফুল ও বই দিয়ে বরণ করে নেওয়া হয়।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park