
শেখ নাসির উদ্দীন, খুলনা:
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের নগর সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর পাওয়ার হাউস মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন নগর কমিটির সভাপতি হিসেবে মোঃ আব্দুর রশিদ, সহসভাপতি হিসেবে মমিন ইসলাম নাসিব এবং সাধারণ সম্পাদক হিসেবে মুফতি মঈনুল ইসলামের নাম ঘোষণা করা হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মমিন ইসলাম নাসিব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। প্রধান মেহমান ছিলেন সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবীব।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এম.এ. হাসিব গোলদার, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহসভাপতি হুসাইন বিন সারোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মুফতি ইমরান হোসাইন, সহসভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন, সেক্রেটারি মাওলানা দীন ইসলাম, জেলা সভাপতি এস এম রেজাউল করিম, সহসভাপতি শেখ হাসান ওবায়দুল করিম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মৌলভী আল আমীন গাজী এবং জাতীয় শিক্ষক ফোরাম খুলনা মহানগরের সভাপতি জি.এম. এমদাদুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন মুফতি মইনুল ইসলাম, শেখ নাজমুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ, মোঃ আলী আকবর, মোহাম্মদ পলাশ শিকদার, মোঃ শাহরিয়ার তাজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মুহা. হাবিবুল্লাহ মিসবাহসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনের শেষপর্বে প্রধান অতিথি আগামী ২০২৭-২৮ সেশনের জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে মোঃ আব্দুর রশিদ সভাপতি, মমিন ইসলাম নাসিব সহসভাপতি এবং মুফতি মঈনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।