1. admin@naragatirsangbad.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
অসুস্থ শিশুসন্তানকে নিয়ে ঢাকার হাসপাতালে সাংবাদিক শিহাব উদ্দিন, চাইলেন সবার দোয়া ৬ নভেম্বরের নগর যুব সম্মেলন সফল করতে খুলনায় বাস্তবায়ন কমিটির জরুরি বৈঠক কুয়েটে প্রথমবার চালু হচ্ছে এআই ও সাইবার নিরাপত্তা বিভাগ, ভর্তির সুযোগ পাবেন ৪০ শিক্ষার্থী ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের নতুন সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম কালিয়ায় টাইব্রেকারের রোমাঞ্চে চর কুলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন সিএমবিএম একাদশ বিষ্ণুপুরে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু, স্থায়ী সমাধানের আশ্বাস এমপি বিশ্বাস জাহাঙ্গীরের ধর্মীয় ভাবগাম্ভীর্যে বাগুডাঙ্গা মাদ্রাসার ৩৭তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত দলের দুঃসময়ে ত্যাগ স্বীকারকারীরাই হবেন মূল্যায়িত: এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম সুপারি গাছের চারা রোপণ নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল হাসানুরের, আহত ছেলে নড়াগাতীতে বিএনপির ছয় ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থনপ্রত্যাশী প্রার্থীদের সঙ্গে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের মতবিনিময় 

ধর্মীয় ভাবগাম্ভীর্যে বাগুডাঙ্গা মাদ্রাসার ৩৭তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাগুডাঙ্গা শামছুল উলূম মাদ্রাসা ও এতিমখানার ৩৭তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বাদ আসর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, মুফতি, মুহাদ্দিস ও উলামায়ে কেরাম পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা ও নসিহত পেশ করেন।

মাহফিলে দাওয়াতি মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুফতি জিহাদুল ইসলাম, মুহতামিম, দারুল মুকাররম মাদ্রাসা, খালিশপুর, খুলনা; মুফতি ওয়াহিদুল আলম, মুহতামিম ও শাইখুল হাদিস, মাদ্রাসা ইমাম বুখারি (রহ.), উত্তরা, ঢাকা; মুফতি মোরতাজা হাসান, দৌহিত্র ছদর (রহ.), গহরডাঙ্গা, গোপালগঞ্জ এবং মুফতি আনিছুজ্জামান সিকদার কাসেমী, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, পিডি, দারুল আরকাম, ইফাবা।

এ ছাড়া আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল আজীজ, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া রাশিদিয়া গোয়ালখালী, খুলনা এবং মুফতি মিছবাহ উদ্দীন, শাইখুল হাদিস, মাদানীনগর মাদ্রাসা, নিজখামার, খুলনা।

মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি অধ্যাপক কাজী নাফিউল মজিদ। আরজগুজার হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা নাজিম উদ্দীন। মাদ্রাসা কমিটি ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ধর্মপ্রাণ মুসল্লি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আলোচনায় বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামের সুমহান আদর্শ, ঈমান-আমল, নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, আদর্শ সমাজ ও সুন্দর জীবন গঠনে ধর্মীয় শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামের শিক্ষা ও আদর্শ অনুসরণের মাধ্যমে নৈতিকতা, মানবিকতা এবং পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।

মাহফিলে দ্বীনি শিক্ষার প্রসার, ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং আগামী প্রজন্মকে ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে ব্যক্তি ও সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

দীর্ঘ ৩৭ বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজিত এ বার্ষিক মাহফিলকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দিনব্যাপী ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park