
শেখ নাসির উদ্দীন, খুলনা:
আগামী ৬ নভেম্বর শুক্রবার খুলনার পাওয়ার হাউস মোড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের নগর সম্মেলন-২০২৬। সম্মেলন সফল করার লক্ষ্যে বাস্তবায়ন কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) আইএবি মিলনায়তনে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মোঃ আব্দুর রশীদ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মমিন ইসলাম নাসিব।
বৈঠকে উপস্থিত ছিলেন নগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, মহিলা ও পরিবার সম্পাদক মোহাম্মদ ডালিম হাওলাদার, মোঃ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতারা।
বৈঠকে আগামী ৬ নভেম্বরের নগর যুব সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় সম্মেলনকে সফল করতে বিভিন্ন কর্মপরিকল্পনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আয়োজকেরা সম্মেলনে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দেন।