1. admin@naragatirsangbad.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
অসুস্থ শিশুসন্তানকে নিয়ে ঢাকার হাসপাতালে সাংবাদিক শিহাব উদ্দিন, চাইলেন সবার দোয়া ৬ নভেম্বরের নগর যুব সম্মেলন সফল করতে খুলনায় বাস্তবায়ন কমিটির জরুরি বৈঠক কুয়েটে প্রথমবার চালু হচ্ছে এআই ও সাইবার নিরাপত্তা বিভাগ, ভর্তির সুযোগ পাবেন ৪০ শিক্ষার্থী ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের নতুন সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম কালিয়ায় টাইব্রেকারের রোমাঞ্চে চর কুলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন সিএমবিএম একাদশ বিষ্ণুপুরে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু, স্থায়ী সমাধানের আশ্বাস এমপি বিশ্বাস জাহাঙ্গীরের ধর্মীয় ভাবগাম্ভীর্যে বাগুডাঙ্গা মাদ্রাসার ৩৭তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত দলের দুঃসময়ে ত্যাগ স্বীকারকারীরাই হবেন মূল্যায়িত: এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম সুপারি গাছের চারা রোপণ নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল হাসানুরের, আহত ছেলে নড়াগাতীতে বিএনপির ছয় ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থনপ্রত্যাশী প্রার্থীদের সঙ্গে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের মতবিনিময় 

সুপারি গাছের চারা রোপণ নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল হাসানুরের, আহত ছেলে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইলের লোহাগড়া উপজেলায় সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসানুর শেখ (৫২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই মামুন শেখ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে হাসিবুল শেখ (২০) আহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বয়রা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাসানুর শেখ বয়রা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার বাড়ির পাশে সুপারি গাছের চারা রোপণ করেন হাসানুর শেখ ও তাঁর পরিবারের সদস্যরা। পরদিন বুধবার সকালে হাসানুরের স্ত্রী সাহেরা বেগম (৪৫) রোপণ করা চারাগুলোতে পানি দিচ্ছিলেন। এ সময় মামুন শেখ ও তাঁর পরিবারের সদস্যরা তাঁকে গালমন্দ করেন। সুপারি গাছের চারাগুলো তাঁদের জমির সীমানা ঘেঁষে রোপণ করা হয়েছে বলে আপত্তি জানান তাঁরা।

বিষয়টি জানতে পেরে হাসানুর শেখ ও তাঁর ছেলে হাসিবুল শেখ প্রতিবাদ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মামুন শেখ ও তাঁর পরিবারের সদস্যরা ভেলা দিয়ে হাসানুর ও তাঁর ছেলেকে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা। এতে গুরুতর আহত হন হাসানুর। পরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ছেলে হাসিবুলও আহত হন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, হাসানুর শেখ ও তাঁর ছেলেকে হতাহত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park