1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ শিশুসন্তানকে নিয়ে ঢাকার হাসপাতালে সাংবাদিক শিহাব উদ্দিন, চাইলেন সবার দোয়া ৬ নভেম্বরের নগর যুব সম্মেলন সফল করতে খুলনায় বাস্তবায়ন কমিটির জরুরি বৈঠক কুয়েটে প্রথমবার চালু হচ্ছে এআই ও সাইবার নিরাপত্তা বিভাগ, ভর্তির সুযোগ পাবেন ৪০ শিক্ষার্থী ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের নতুন সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম কালিয়ায় টাইব্রেকারের রোমাঞ্চে চর কুলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন সিএমবিএম একাদশ বিষ্ণুপুরে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু, স্থায়ী সমাধানের আশ্বাস এমপি বিশ্বাস জাহাঙ্গীরের ধর্মীয় ভাবগাম্ভীর্যে বাগুডাঙ্গা মাদ্রাসার ৩৭তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত দলের দুঃসময়ে ত্যাগ স্বীকারকারীরাই হবেন মূল্যায়িত: এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম সুপারি গাছের চারা রোপণ নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল হাসানুরের, আহত ছেলে নড়াগাতীতে বিএনপির ছয় ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থনপ্রত্যাশী প্রার্থীদের সঙ্গে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের মতবিনিময় 

যৌতুক, বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে তেরখাদায় নারীদের নিয়ে উঠান বৈঠক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি:

যৌতুক, বাল্যবিবাহ, মানবপাচার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে খুলনার তেরখাদায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার হাড়িখালী এলাকায় রাকিবুল ইসলাম উজ্জ্বলের বাড়ির আঙিনায় হাড়িখালী মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনার উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনার প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দীকী, তেরখাদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক এবং খুলনার থানা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা।

বক্তারা বলেন, যৌতুক ও বাল্যবিবাহ সমাজের জন্য মারাত্মক অভিশাপ। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন এবং মানবপাচারের মতো অপরাধ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি নারীদের সচেতনতা ও অধিকার সম্পর্কে জ্ঞান বাড়ানো জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে সুরাইয়া সিদ্দীকা বলেন, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত একটি আদর্শ সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেয়েদের শিক্ষা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বৈঠকে রাকিবুল ইসলাম উজ্জ্বলসহ অন্যান্য অতিথি ও স্থানীয় ব্যক্তিরা বক্তব্য দেন। এতে হাড়িখালী ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন। তাঁদের মধ্যে যৌতুক, বাল্যবিবাহ, মানবপাচার এবং নারী ও শিশু নির্যাতনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকেরা জানান, সমাজ থেকে এসব অপরাধ ও সামাজিক ব্যাধি দূর করতে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি এবং নারীদের সচেতন ও সংগঠিত করার লক্ষ্যেই এ ধরনের উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park