1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ শিশুসন্তানকে নিয়ে ঢাকার হাসপাতালে সাংবাদিক শিহাব উদ্দিন, চাইলেন সবার দোয়া ৬ নভেম্বরের নগর যুব সম্মেলন সফল করতে খুলনায় বাস্তবায়ন কমিটির জরুরি বৈঠক কুয়েটে প্রথমবার চালু হচ্ছে এআই ও সাইবার নিরাপত্তা বিভাগ, ভর্তির সুযোগ পাবেন ৪০ শিক্ষার্থী ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের নতুন সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম কালিয়ায় টাইব্রেকারের রোমাঞ্চে চর কুলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন সিএমবিএম একাদশ বিষ্ণুপুরে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু, স্থায়ী সমাধানের আশ্বাস এমপি বিশ্বাস জাহাঙ্গীরের ধর্মীয় ভাবগাম্ভীর্যে বাগুডাঙ্গা মাদ্রাসার ৩৭তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত দলের দুঃসময়ে ত্যাগ স্বীকারকারীরাই হবেন মূল্যায়িত: এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম সুপারি গাছের চারা রোপণ নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল হাসানুরের, আহত ছেলে নড়াগাতীতে বিএনপির ছয় ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থনপ্রত্যাশী প্রার্থীদের সঙ্গে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের মতবিনিময় 

গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তেরখাদায়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধি:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে খুলনার তেরখাদায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, থানার ওসি (তদন্ত) মো. কবির আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতীশ সরদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুয়াজ শেখ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশীদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মো. নাজিবুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী প্রজিত সরকার, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ সিকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ, সরকারি নর্থ খুলনা কলেজের প্রভাষক মো. রবিউল ইসলাম রাজু, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাছলিমা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুক্তা মন্ডল এবং প্রধান শিক্ষক তরফদার মিরাজ হোসেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও দায়িত্ববোধের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তাহমিনা সুলতানা নীলা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park