1. admin@naragatirsangbad.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক, একজনের কারাদণ্ড গোপালগঞ্জে নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসার দাবি, জটিল রোগে ছুটতে হচ্ছে ঢাকায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান সদরঘাটে সিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ গ্রেপ্তার ৯ তেরখাদার শতদল মহাবিদ্যালয়ে সোনালী ব্যাংকের অনলাইন সেবায় ফি-চার্জ আদায়ের চুক্তি স্বাক্ষর তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে ওসি আহমেদ আলী বিশ্বাসের মতবিনিময় কালিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের আকস্মিক পরিদর্শন যশোরে এসআরবি-৬-এর অভিযানে ৫০ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপসা বাগমারা বাজার বণিক সমিতির নির্বাচনে আরাফাত সভাপতি, নাজমুল সম্পাদক লোহাগড়ায় তিন কিলোমিটার দীর্ঘ ছাতরার খাল পুনরুদ্ধারে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম শুরু

সদরঘাটে সিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ গ্রেপ্তার ৯

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদরঘাট থানার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সদরঘাট থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ডিসি (দক্ষিণ)-এর দিকনির্দেশনায় এবং এডিসি (দক্ষিণ) ও এসি কোতোয়ালীর তত্ত্বাবধানে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সদরঘাট থানার ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলার আসামি মো. রুবেলকে (৩৫) গ্রেপ্তার করা হয়। মামলাটিতে দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৭, ১৫২, ৪৪৭, ৪৪৮, ৩৫৩, ৪৩৬, ৩৭৯, ৩৮০, ৪২৭ ও ৩৪ ধারাসহ বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারা যুক্ত রয়েছে। এসআই শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। রুবেল লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বরালিয়া, খামারবাড়ি, দর্জিবাড়ি, বড়ইগাছতলা এলাকার মো. হারুনের ছেলে। তিনি বর্তমানে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ির এসআরবি স্টেশন এলাকায় সায়েদ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর ১০(ক) ধারায় দায়ের করা একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি মো. সাইফুল ইসলাম ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়। এএসআই (নিঃ) মো. ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে সদরঘাট থানার মামলা নং-২১(৩)২০, জিআর-৮০/২০ এবং প্রসেস নং-৩৭৩/২৬ মূলে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি পশ্চিম মাদারবাড়ি এলাকার শফিকুল ইসলামের ছেলে।

অন্যদিকে, মোবাইল-২৪ ডিউটিতে থাকা এসআই (নিঃ) মো. ফারুক আহমদ সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাত ১২টা ১০ মিনিট থেকে রাত ১টা ৩০ মিনিটের মধ্যে সদরঘাট থানার শুভপুর, কদমতলী ও এসআরবি এলাকায় অভিযান চালিয়ে আরও সাতজনকে আটক করেন। পুলিশের ভাষ্য, তাঁরা রাতের অন্ধকারে নির্জন স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন।

আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ হোসেন টিটু (৩৩), বিজয় ধর (১৯), মো. ইমরান (৩৫), আব্দুর রহিম তানভীর (২১), মহিউদ্দিন বাদশা (৩০), মো. রনি (৩১) ও মো. খোকন হাওলাদার (৩৪)। তাঁদের সবার বর্তমান ঠিকানা সদরঘাট থানা এলাকার বিভিন্ন স্থানে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট এলাকায় অবস্থানের বিষয়ে আটক ব্যক্তিরা সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরে প্রাথমিকভাবে সিএমপি অধ্যাদেশের ৮৮(ডি) ধারায় অপরাধের অভিযোগে একই অধ্যাদেশের ১০৩ ধারা অনুযায়ী তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনায় ৯ নভেম্বর ২০২৬ তারিখে সদরঘাট থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৩৩০, ধারা ৮৮(ডি)/১০৩ সিএমপি অধ্যাদেশে মামলা-প্রক্রিয়া গ্রহণ করা হয়। পরে গ্রেপ্তার নয়জনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park