1. admin@naragatirsangbad.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক, একজনের কারাদণ্ড গোপালগঞ্জে নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসার দাবি, জটিল রোগে ছুটতে হচ্ছে ঢাকায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান সদরঘাটে সিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ গ্রেপ্তার ৯ তেরখাদার শতদল মহাবিদ্যালয়ে সোনালী ব্যাংকের অনলাইন সেবায় ফি-চার্জ আদায়ের চুক্তি স্বাক্ষর তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে ওসি আহমেদ আলী বিশ্বাসের মতবিনিময় কালিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের আকস্মিক পরিদর্শন যশোরে এসআরবি-৬-এর অভিযানে ৫০ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপসা বাগমারা বাজার বণিক সমিতির নির্বাচনে আরাফাত সভাপতি, নাজমুল সম্পাদক লোহাগড়ায় তিন কিলোমিটার দীর্ঘ ছাতরার খাল পুনরুদ্ধারে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম শুরু

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা, খুলনা প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনার পাইকগাছায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। সামাজিক দায়বদ্ধতা থেকে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় তাঁরা হাসপাতালের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। জনস্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বাড়ানোই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল মান্নান মিস্ত্রী, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম ইমদাদুল হক, বিএনপি নেতা তুষার ক্লান্তি মণ্ডল ও সেলিম রেজা লাকি।

এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মনিরুজ্জামান মনি, শাহিনুর রহমান শাহিন ও তৈয়েবুর রহমান কর্মসূচিতে অংশ নেন। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক পৌর ছাত্রদল সভাপতি আরিফুল ইসলাম, কুদ্দুস গোলদার, মারুফুল হক প্রিন্স, মাহসিন, মফিজুল, সুমন আহম্মদ, আসিবুর রহমান জীবন, রুবেল, আমিন ও রাহতসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান। প্রতিদিন অসংখ্য রোগী ও তাঁদের স্বজনেরা এখানে চিকিৎসাসেবা নিতে আসেন। তাই হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। এ ধরনের উদ্যোগের মাধ্যমে জনসেবামূলক প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা সম্ভব। তাঁরা নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park