1. admin@naragatirsangbad.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক, একজনের কারাদণ্ড গোপালগঞ্জে নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসার দাবি, জটিল রোগে ছুটতে হচ্ছে ঢাকায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান সদরঘাটে সিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ গ্রেপ্তার ৯ তেরখাদার শতদল মহাবিদ্যালয়ে সোনালী ব্যাংকের অনলাইন সেবায় ফি-চার্জ আদায়ের চুক্তি স্বাক্ষর তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে ওসি আহমেদ আলী বিশ্বাসের মতবিনিময় কালিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের আকস্মিক পরিদর্শন যশোরে এসআরবি-৬-এর অভিযানে ৫০ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপসা বাগমারা বাজার বণিক সমিতির নির্বাচনে আরাফাত সভাপতি, নাজমুল সম্পাদক লোহাগড়ায় তিন কিলোমিটার দীর্ঘ ছাতরার খাল পুনরুদ্ধারে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম শুরু

মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক, একজনের কারাদণ্ড

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কলি আক্তার, মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি ও এক মাদকসেবীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে মাদক সেবনের সময় আটক একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলা সদরের কুঠিবাড়ি আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় সেকান্দার শেখের ছেলে নাসির শেখকে (৪০) হাতেনাতে আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডাদেশের পর তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

অন্যদিকে, উপজেলার সেরেস্তাদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩০টি ইয়াবা বড়িসহ গফ্ফার হাওলাদারের ছেলে হোসেইন হাওলাদারকে (৪৫) আটক করা হয়। একই সময়ে সানকিভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ১২টি ইয়াবা বড়িসহ মুনসুর আলী শেখের ছেলে নোমান শেখকে (২৩) আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে উদ্ধার করা ইয়াবাসহ থানায় সোপর্দ করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওসি মো. জাফরুল ইসলাম জানান, অভিযানে আটক নাসির শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park