1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ‘আদর্শ গ্রাম’ হলেও সরকারি হয়নি টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় নিজস্ব অর্থায়নে দুই সড়ক সংস্কার করলেন ডুমুরিয়ার ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দার খেলাধুলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে নড়াগাতীর ছয় ইউনিয়নের স্কুলে ফুটবল বিতরণের উদ্যোগ নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শনে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম, মান বজায় রাখার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে তৃতীয়বার মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের সভাপতি মনোনীত মুন্সী জাহিদুর রহমান দলের দুঃসময়ে রাজপথে সক্রিয়, সুসময়ে উপেক্ষিত রাজাপুরের যুবদল কর্মী দুই সহোদরের আক্ষেপ চট্টগ্রামের বন্যার্তদের পাশে জাতীয় ইমাম পরিষদ, বাঁশখালী ও সাতকানিয়ায় ত্রাণ বিতরণ কালিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিক মো. শিহাব উদ্দিন: সত্য ও ন্যায়ের পক্ষে নিরন্তর পথচলা

দুই বছর পর পিবিআইয়ের তদন্তে ক্লুলেস চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার টিটনের আদালতে দোষ স্বীকার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

দীর্ঘ দুই বছর ধরে অমীমাংসিত থাকা গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশ কাউন্টার থেকে ১ লাখ ৬০ হাজার ৬১২ টাকা চুরির রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গোপালগঞ্জ। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া এক আসামি আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর থানার জিআর মামলা নং-১০ (তারিখ: ৪ জুলাই ২০২৪), পেনাল কোডের ৩৮০ ধারায় দায়ের হওয়া মামলাটি প্রথমে সদর থানা তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন (এফআরটি) দাখিল করে। পরে মামলার বাদী নারাজি আবেদন করলে অধিকতর তদন্তের দায়িত্ব পায় পিবিআই, গোপালগঞ্জ।

তদন্তে জানা যায়, ২০২৪ সালের ১ জুলাই দুপুর ২টা ৪৭ মিনিটে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশ কাউন্টারের গ্লাসের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে নিচের তাকে রাখা একটি শপিং ব্যাগ থেকে ১ লাখ ৬০ হাজার ৬১২ টাকা চুরি করে নিয়ে যায় এক অজ্ঞাত ব্যক্তি।

পিবিআইর তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করেন। তদন্তে নিশ্চিত হওয়া যায়, অভিযুক্ত মো. টিটন খান (৩৫), পিতা- হারুন খান, গ্রামের বাড়ি পানিগাতি, থানা- দিঘলিয়া, জেলা- খুলনা, অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে গোপালগঞ্জ জেলা কারাগারে ছিলেন।

পরে গত ৫ জুলাই ২০২৬ আদালতের অনুমতি নিয়ে টিটন খানকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টিটন খান চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানান। বুধবার (১৫ জুলাই) তাকে আদালতে হাজির করা হলে তিনি বিচারকের কাছে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।

পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে। এছাড়া সিডিএমএস (CDMS) পর্যালোচনায় অভিযুক্ত টিটন খানের বিরুদ্ধে আরও চারটি চুরির মামলার তথ্য পাওয়া গেছে।

পিবিআই, গোপালগঞ্জের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, “প্রযুক্তিনির্ভর তদন্ত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দীর্ঘদিনের ক্লুলেস চুরির রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পিবিআইয়ের অভিযান ও তদন্ত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park